সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

মুকসুদপুরের নারী অপহরণ ও নির্যাতন মামলায় ভিকটিম উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৩.৪৩ পিএম
  • ৬২৮ Time View
অপহরণ ও গণধর্ষণের শিকার পলি আক্তার উদ্ধার, তদন্ত অব্যাহত
অপহরণ ও গণধর্ষণের শিকার পলি আক্তার উদ্ধার, তদন্ত অব্যাহত
790

মুকসুদপুর (গোপালগঞ্জ), প্রতিনিধি: আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইহাট গ্রামের বাসিন্দা পলি আক্তার (স্বামী: সাইফুল ইসলাম, পিতা: মমজেদ শেখ) কে অপহরণ ও গণধর্ষণের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে।

ভিকটিম পলি আক্তারের বাবার বাড়ি বরইহাট গ্রাম, দিগনগর ইউনিয়ন, মুকসুদপুর উপজেলা, গোপালগঞ্জ জেলায়। অপরদিকে তার স্বামীর বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বরইহাট গ্রামের বাবার বাড়ির সামনে থেকে তিন ব্যক্তি জোরপূর্বক পলি আক্তারকে তুলে নিয়ে যায়। পরে তাকে অবৈধভাবে আটক রেখে একাধিকবার ধর্ষণ করা হয়।

দীর্ঘদিন মেয়ের কোনো সন্ধান না পেয়ে ভিকটিমের পিতা মমজেদ শেখ বাদী হয়ে ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে তিনজনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি থানার মামলা নং–০৯ হিসেবে রুজু হয়।
এরপর মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর মোল্লার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টার সময় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামে ভিকটিমের স্বামীর বাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় বাড়ির একটি ওয়ারড্রোবের তালা ভেঙে ভিকটিম পলি আক্তারকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাকে নিরাপদে মুকসুদপুর থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024