সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে ঢাকা রেঞ্জ ডিআইজির মতবিনিময়, সেরা নির্বাচন আয়োজনের প্রত্যয়

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১২.৪০ এএম
  • ৭৬২ Time View
ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ”
ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ”
975

বিশেষ প্রতিনিধি: আজকের জাগরণ 

আজ রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ ঘটিকায় গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে বিশেষ কল্যাণ সভায় উপস্থিত হন জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

সভায় ডিআইজি মহোদয় মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন এবং নির্বাচনকালীন বিশৃঙ্খলার ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ডিআইজি মহোদয় বলেন, “ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।” এছাড়াও তিনি পুলিশের কাজের মাধ্যমে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি পুলিশের ইতিবাচক ইমেজ বৃদ্ধির বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত নিরাপত্তা সমন্বয় সভায় ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। সভায় জেলার জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, ডেপুটি ডিরেক্টর এনএসআই, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ ও নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিআইজি মহোদয় সকলকে সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন এবং জেলার সকল দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024