মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মধুখালীতে ভোটকেন্দ্র পরিদর্শন ও জনগণের সঙ্গে মতবিনিময় করলেন ফরিদপুরের পুলিশ সুপার

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ১০.১২ পিএম
  • ৪৩৭ Time View
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মধুখালীতে ভোটকেন্দ্র পরিদর্শন ও জনগণের সঙ্গে মতবিনিময় করলেন ফরিদপুরের পুলিশ সুপার
556

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : আজকের জাগরণ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি. / ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ) ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম মধুখালী থানাধীন কামারখালী ও ডুমাইন ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার ভোটকেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত প্রস্তুতি এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দিকসমূহ গভীরভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা প্রদান করেন এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে স্থানীয় সাধারণ জনগণের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এসব অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরও জানান, সাধারণ ভোটাররা যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট প্রদান করতে পারেন, সে লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি গুজব ছড়িয়ে নির্বাচন পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণকে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব রওশনা জাহান, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শামছুল আজম, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আজম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024