সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভোটকেন্দ্রে দায়িত্ব মানেই চূড়ান্ত সাহস—কঠোর বার্তা মাদারীপুর জেলা প্রশাসকের

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৯.১৬ পিএম
  • ৪৫৩ Time View
ভোটকেন্দ্রে যাবেন, প্রস্তুতি নিয়েই যেতে হবে”—মাদারীপুর জেলা প্রশাসক
ভোটকেন্দ্রে যাবেন, প্রস্তুতি নিয়েই যেতে হবে”—মাদারীপুর জেলা প্রশাসক
632

মাদারীপুর প্রতিনিধি: আজকের জাগরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে কঠোর ও স্পষ্ট বার্তা দিয়েছেন মাদারীপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, এবার যারা নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়েই যাবেন।” আগের মতো কোনো অনিয়ম বা বিশৃঙ্খল পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক।

সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “যারা দায়িত্ব পালনে ভয় পান, তারা আগেই জানিয়ে দিন। আমরা তাদের বাদ দিয়েই নির্বাচন পরিচালনা করব। কোনো অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেওয়া হবে না।”

জেলা প্রশাসক আরও বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। পরিস্থিতি অনুযায়ী সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী কর্মকর্তাদের পাশে রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।

তিনি বলেন, “সবার সম্মিলিত সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের কাছে উপহার দিতে চাই। এটি আমাদের দৃঢ় অঙ্গীকার।”

সদর উপজেলার সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024