মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

উত্তেজনার মধ্যেই জাজিরায় বোমা বিস্ফোরণ, নিহত একজন

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৯.২২ এএম
  • ৪০৫ Time View
532

শরীয়তপুর প্রতিনিধি : আজকের জাগরণ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং সোহান নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণ ঘটে। নিহত সোহান ওই গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে একটি বসতঘরকে লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পান। পরে ওই বসতঘরের কিছু দূরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ওসি আরও জানান, ঘটনার আগে কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সম্ভাব্য সহিংসতা এড়াতে এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে ছিল। বিস্ফোরণের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিরাপত্তা জোরদার করা হয়।

বোমা বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024