সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর পদত্যাগ

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৭.৪১ পিএম
  • ৫০১ Time View
690

মুকসুদপুর প্রতিনিধি : আজকের জাগরণ 

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের ৫০ জন নেতাকর্মী দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়ীয়া ইউনিয়নে পৃথক পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল ফকির দলীয় পদ থেকে পদত্যাগ করেন। এছাড়া ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগ থেকে সহ-সভাপতি জগদিশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস ও বিধান চন্দ্র বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, সদস্য সুরেশ মন্ডলসহ ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য মিলিয়ে মোট ১৭ জন পদত্যাগ করেন।

অন্যদিকে বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আইন বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষ, সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ মোট ৩২ জন নেতাকর্মী দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করেন। পাশাপাশি ভাবড়াশুর ইউনিয়ন ও কাশালিয়া ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীও পদত্যাগের ঘোষণায় অংশ নেন।

পদত্যাগকারী নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে বলেন,

আজ থেকে আমরা আওয়ামী লীগের সকল প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আমাদের সব ধরনের সম্পর্কের ইতি ঘোষণা করছি। ভবিষ্যতেও আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।”

তবে পদত্যাগের পেছনে নির্দিষ্ট কোনো কারণ তারা সংবাদ সম্মেলনে উল্লেখ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024