শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কাউনিয়ায় গণভোট বিষয়ে জনসচেতনতায় উপজেলা প্রসাশনের প্রচারণা

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৫.৩৪ পিএম
  • ৭২২ Time View
959

কাউনিয়ায় গণভোট বিষয়ে জনসচেতনতায় উপজেলা প্রসাশনের প্রচারণ

 

জহির রায়হান কাউনিয়া , রংপুর প্রতিনিধিঃ আজকের জাগরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আগামী ১২ ফেব্রুয়ারি হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একই সঙ্গে বিরতিহীনভাবে চলবে।

 

গণভোটের ব্যাপারে ব্যাপক জনসচেতনতার লক্ষ্যে সারাদেশে ব্যানার ও লিফলেট দিয়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায়

রংপুরের কাউনিয়ায় প্রচার প্রচারণা চালিয়েছে উপজেলা প্রসাশন কাউনিয়া।

সকাল ১০ঘটিকার সময় রংপুর কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাস স্ট্যান্ডে সড়কের পাশে দাড়িয়ে এই প্রচারনারচালানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

এ সময় উপজেলা নির্বাহী আফিসার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে একইসাথে গণভোট হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারের সাথে গণভোটের একটি ব্যালট পেপার সরবরাহ করা হবে এবং গণভোটের ব্যালট পেপারে ‘হ্যাঁ’ বা ‘না’ তে সিল দিয়ে ব্যালট পেপার ভাঁজ করে নির্ধারিত ব্যালট বাক্সে ফেলবেন। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে, ভোটার গণভোটের পোস্টাল ব্যালট পেপারে (ফরম-২) হ্যাঁ বা না এর পাশে ফাঁকা ঘরে টিক বা ক্রস চিহ্ন দিয়ে প্রদান করে তাঁর ভোট/মত প্রকাশ করবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026