মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিরল প্রজাতির সজারু উদ্ধার, তেঁতুলিয়া ইকো পার্কে স্থানান্তর

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮.৪০ পিএম
  • ৪১৩ Time View
পঞ্চগড়ে বিরল প্রজাতির সজারু উদ্ধার, তেঁতুলিয়া ইকো পার্কে স্থানান্তর
পঞ্চগড়ে বিরল প্রজাতির সজারু উদ্ধার, তেঁতুলিয়া ইকো পার্কে স্থানান্তর
528

পঞ্চগড় প্রতিনিধি: আজকের জাগরণ

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রাম থেকে বিরল প্রজাতির একটি সজারু উদ্ধার করেছে বন বিভাগ। সজারুটির দৈর্ঘ্য প্রায় দেড় ফুট এবং ওজন আনুমানিক ৮ কেজি।

 

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সজারুটিকে উদ্ধার করে তেঁতুলিয়া ইকো পার্কে নিয়ে যান।

স্থানীয়রা জানান, সকালে সজারুটি আবাদি জমি পেরিয়ে সুপারির বাগানের দিকে যাচ্ছিল। পরে সেটি একটি পুকুরে নামলে বাঁশের খাঁচা দিয়ে আটক করে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়লে সজারুটিকে দেখতে শত শত মানুষ ভিড় করেন।

পঞ্চগড় সদর বন বিভাগের বিট কর্মকর্তা জয়নুল আবেদিন জানান, নিরাপত্তার স্বার্থে সজারুটিকে আপাতত তেঁতুলিয়া ইকো পার্কে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024