শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১.৫৯ পিএম
  • ৫৬৫ Time View
757

স্টাফ রিপোর্টার | আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুকদেব পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম. এ. নইম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের, সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবর, সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ গঠন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠান শেষে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026