শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতার পদত্যাগ

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭.০৭ পিএম
  • ৫৯৪ Time View
802

বিশেষ প্রতিনিধিঃ আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতা একযোগে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ পদত্যাগকে কেন্দ্র করে ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক তৃণমূলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সকল পদত্যাগকারীদের সম্মতিতে পদত্যাগ পত্র পাঠ করেন মন্টু চন্দ্র বিশ্বাস (যুগ্ম সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ)। তিনি জানান, ব্যক্তিগত সমস্যা এবং বাস্তব পরিস্থিতির কারণে তারা স্বেচ্ছায় দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা স্পষ্ট করেন, আজকের তারিখ থেকে তাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই।
পদত্যাগকারী নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমান বাস্তবতা ও ব্যক্তিগত কারণে তাদের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026