শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগ, শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু!

  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১০.১৯ এএম
  • ৭৯০ Time View
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগ, শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু!
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগ, শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু!
1044

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ হাবিবুর রহমান নাহিদ

লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে এক বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে আয়েশা আক্তার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বেলাল হোসেন ও তার আরও দুই মেয়ে গুরুতর দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা আক্তার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের মেয়ে। বেলাল হোসেন সুতারগোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী। বাজারের পশ্চিম পাশে তার বসতঘর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আটকা পড়ে শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় বেলাল হোসেন এবং তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে এনে অগ্নিদগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথি ও স্মৃতিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে বেলাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026