শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

সিরাজদীখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০.০১ পিএম
  • ৬০২ Time View
সিরাজদীখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
778

এম এ আউয়াল আশিকঃ আজকের জাগরণ 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেয়াইন ইউনিয়ন বিকল্প ধারার সহ-সভাপতি মীর আলী শেখ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুর নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম ও আজিজুল হক খান। এছাড়াও বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হাওলাদার, রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নিজেই দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

মুনাজাতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের জনগণের হৃদয়ের নেতা। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024