সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পত্নীতলায় রাতের আঁধারে দুষ্কৃতকারীরা কেটে ফেললো কৃষকের ৩৫০টি আমগাছ

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮.৩২ পিএম
  • ৬৯৭ Time View
পত্নীতলায় রাতের আঁধারে দুষ্কৃতকারীরা কেটে ফেললো কৃষকের ৩৫০টি আমগাছ
পত্নীতলায় রাতের আঁধারে দুষ্কৃতকারীরা কেটে ফেললো কৃষকের ৩৫০টি আমগাছ
933

পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চকখলিল(পৌরইল) গ্রামে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে এক একর জমির ওপর গড়ে ওঠা মূল্যবান ‘ব্যানানা ম্যাংগো’ জাতের প্রায় সাড়ে তিনশ’ আমগাছ। ক্ষতিগ্রস্ত বাগানটির মালিক সাবেক ইউপি সদস্য কৃষক হাফিজুর রহমান।

কৃষক হাফিজুর রহমান জানান, গত বছর এই আমবাগান থেকে তিনি প্রায় ৭ লক্ষ টাকার আম বিক্রি করেছিলেন। বহু বছরের পরিশ্রমে দাঁড় করানো এই বাগানটি ছিল তাঁর পরিবারের প্রধান আয়ের উৎস।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫০ বছরের দখলীয় সম্পত্তির ওপর তৈরি করা এই বাগান সোমবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কেটে ধ্বংস করে রেখে যায়। সকালে ঘটনাস্থলে এসে কাটা পড়ে থাকা শত শত গাছ দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি।

হাফিজুর রহমান বলেন,এক একর জমির সাড়ে তিনশ’ আমগাছ ছিল—সবকটায় কেটে শেষ করে দিয়েছে। গতবছর শুধু এই বাগান থেকেই ৭ লক্ষ টাকার আম বিক্রি করেছি। এখন আমার মাথায় হাত—কি করবো কিছুই বুঝতে পারছি না। গাছের সাথে এ কেমন শত্রুতা

ঘটনার খবর পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মুনতাসীর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বাগানটি পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে এবং এ ঘটনায় কৃষি অফিস একটি আনুষ্ঠানিক প্রতিবেদন প্রস্তুত করবে।
ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন।

স্থানীয় সাধারণ মানুষ এই ঘটনাকে ন্যক্কারজনক বলে আখ্যায়িত করে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024