শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে নিহত ১, আহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: গরমে বাড়ছে ভোগান্তি, কৃষি ও ব্যবসায় প্রভাব মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন গোপালগঞ্জজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, জনজীবনে চরম দুর্ভোগ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন রেলপথে নতুন অধ্যায়: মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি: জনমনে ব্যাপক উৎসাহ সংরক্ষিত নারী আসনে যোগ্যদের প্রাধান্য দেবে বিএনপি: রিজভী কাশিয়ানীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০—একজনের অবস্থা আশঙ্কাজনক মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

গোপালগঞ্জে লকডাউন সহিংসতা: সন্ত্রাসবিরোধী আইনে চার মামলায় আসামি ৯১০

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮.৫৬ এএম
  • ১৭৯ Time View
287

নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ

আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার তিন থানায় সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ২০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৯১০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। তিনি জানান, গত ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচির সময় শহরের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম, আগুন দেওয়া ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ ঘটনায় গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ নাইমকে প্রধান আসামি করা হয়েছে।

সদর থানায় দায়ের হওয়া দুটি মামলায় ১০০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা মিলিয়ে মোট ৫৭০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, তাদের থানায় দায়ের করা মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ জনকে যুক্ত করে মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার হওয়া এক আসামিকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ওসির তথ্য অনুযায়ী, সেখানে ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনসহ মোট ২৮৪ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর কর্মসূচির দিন গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের একটি গাড়ি ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরানো হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024