শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে নিহত ১, আহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: গরমে বাড়ছে ভোগান্তি, কৃষি ও ব্যবসায় প্রভাব মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন গোপালগঞ্জজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, জনজীবনে চরম দুর্ভোগ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন রেলপথে নতুন অধ্যায়: মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি: জনমনে ব্যাপক উৎসাহ সংরক্ষিত নারী আসনে যোগ্যদের প্রাধান্য দেবে বিএনপি: রিজভী কাশিয়ানীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০—একজনের অবস্থা আশঙ্কাজনক মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, কাগজপত্র পুড়ে ছাই

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩.১৪ পিএম
  • ৫৬৯ Time View
বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, কাগজপত্র পুড়ে ছাই
বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, কাগজপত্র পুড়ে ছাই
758

নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ
ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে। এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেলেও টাকার ভল্ট অক্ষত রয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার চান্দুরা বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে।ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন বলেন, “রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি টের পেয়ে দ্রুত আমাদের খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণভাবে নেভায়। তবে এতে ব্যাংকের আসবাবপত্র ও বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা অগ্নিসংযোগ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের নীরবতায় হঠাৎ আগুনের লেলিহান শিখায় ব্যাংক ভবন থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ছুটে আসে এবং আগুন নেভাতে সহায়তা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024