মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

মানসিক চাপ থেকে মুক্তির উপায়

  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৩.২৩ পিএম
  • ৯৮৬ Time View
361

প্রাপ্তবয়স্ক প্রায় সবাই কমবেশি মানসিক চাপে ভোগেন। ব্যক্তিগত কিংবা কর্মজীবনে বিভিন্ন কারণে মানসিক চাপ তৈরি হতে পারে।

এই মানসিক চাপ থেকে তৈরি হয় হতাশা। যা একজন মানুষকে ধীরে ধীরে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পরে। তবে মানসিক চাপ তৈরি হলেও সাথে সাথে কিছু পদক্ষেপ নিলে এর থেকে খুব দ্রুতই বেরিয়ে আসা সম্ভব।

মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে চাইলে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন:

১। মেডিটেশন করুন:মনকে স্বাভাবিক রাখতে একটি ভালো উপায় হতে পারে মেডিটেশন। প্রতিদিন নিয়ম করে মেডিটেশন করতে পারেন। মনকে শান্ত রাখতে শুনতে পারেন মেডিটেশনাল মিউজিক।

২। গান শুনুন: নিজেকে সতেজ এবং প্রাণবন্ত রাখতে একটি দারুণ পদ্ধতি হতে পারে গান শোনা। সেক্ষেত্রে নিজের পছন্দের শিল্পীর গান শোনতে পারেন। গানের তালে তালে নিজেও গুনগুন করে গান গাইতে পারেন। এতে খুব সহজেই মনে  প্রশান্তি আসবে।

৩। নিজেকে সময় দিন, নিজের সাথে পরামর্শ করুন: যেসব কাজ করলে আপনার মন ভালো থাকে, মানসিক চাপ তৈরি হয়না, সেসব কাজে নিজেকে যুক্ত করুন। যে কোনো বিষয়ে নিজের সাথে নিজেই পরামর্শ করুন। আপনার কোনো সমস্যা সমাধানের সহজ পদ্ধতি কী হকে পারে তা নিয়ে ভাবুন, নিজেকে প্রশ্ন করুন।

৪। চা পান করুন: চা বা কফি স্নায়ুচাপ কমাতে সাহায্য করে। চা, কফি পানে শারীরিক ও মানসিক প্রশান্তি পাওয়া যায়। তােই মানসিকভাবে চাপে থাকলে চা বা কফি পান করতে পারেন।

৫। প্রিয় মানুষের সাথে কথা বলুন:ব্যক্তিগত কোনো বিষয় প্রিয় মানুষের সাথে শেয়ার করলে নিজেকে অনেকটা হালকা লাগবে। প্রিয়জনের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করলে বিভিন্ন সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যেতে পারে।

৬। মন খুলে হাসুন: মানসিক চাপ কমাতে দারুণভাবে সাহায্য করে হাসি। বন্ধুদের সাথেে আড্ডায় মন খুলে হাসতে পারেন। অথবা মজার কোনো নাটক, সিনেমা দেখেও নিজে নিজে হাসতে পারেন।

৭। পর্যাপ্ত বিশ্রাম নিন, ঘুমান: মানসিক চাপ থাকলে অনেক সময় চিন্তায় ঠিকমতো ঘুম হয় না। তাই ঘুমানোর সময় সব চিন্তা মাথা বাদ দিয়ে সঠিকভাবে ঘুমান। পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম মানসিক চাপ কমাতে সাহায্য করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024