শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জয়পুরহাট জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬.৫২ পিএম
  • ৭৭৩ Time View
২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জয়পুরহাট জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জয়পুরহাট জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
820

মোস্তাফিজুর রহমান জয়পুরহাট: আজকের জাগরণ

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বইঠা দিয়ে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩ টায় জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় দারুস সুফফা ট্রাস্ট মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনে দলীয়ভাবে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাঈদ।

শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল ও সাবেক জেলা আমীর আতোয়ার রহমান। আরো বক্তব্য রাখেন জেলা অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত শহর আমীর মাওলানা সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা ও জেলা প্রকাশনা সম্পাদক হাকিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন ২৮ শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি হৃদয়বিদারক দিন। এদিনে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র চালানো হয়। তারই ধারাবাহিকতায় জামায়াত ইসলামীর গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করে জামায়াত কে উৎখাত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে জামায়াত ইসলামীকে এ দেশের মানুষ ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী সন্ত্রাসীরা লগি-বইঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যার যে পৈশাচিক কায়দা দেখিয়েছে, তা বিশ্ব ইতিহাসে একটি ঘৃণিত অধ্যায়। তারা আরও বলেন, মৃতদেহের উপর নৃত্য করে যে উন্মাদনার প্রকাশ করা হয়েছে, তা শুধু অমানবিক নয় বরং সভ্যতা ও
মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এদেশে আর কোনভাবেই বিচারহীনতার সংস্কৃতি চলতে দেওয়া হবে না।

আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। নেতৃবৃন্দ সরকারের প্রতি অবিলম্বে ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024