শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

সারা দেশে সামাজিক ভাতার অনলাইন আবেদন শুরু

  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১০.৫২ পিএম
  • ৩৭৩ Time View
সারা দেশে সামাজিক ভাতার অনলাইন আবেদন শুরু
সারা দেশে সামাজিক ভাতার অনলাইন আবেদন শুরু
322

নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে।

অদ্য ১৩ অক্টোবর ২০২৫ খ্রি. হতে ৬ নভেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত সারা দেশের যেকোনো ইউনিয়ন ডিজিটাল সেন্টারে (UDC) অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদনযোগ্য ভাতাসমূহ:

বয়স্ক ভাতা

বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা

প্রতিবন্ধী ভাতা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি

হিজরা ভাতা

বেদে ভাতা

অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা (কামার, কুমার, নাপিত, ধোপা, ডোম, হাজম, নিকারী, পাটনী ইত্যাদি)

সমাজসেবা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের G2P (Government to Person) পদ্ধতিতে এসব ভাতা প্রদান করা হবে। এজন্য আবেদনকারীদের dss.bhata.gov.bd/online-application ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অথবা নিকটস্থ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

১। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
২। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
৩। ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর

৪। প্রতিবন্ধীদের ক্ষেত্রে Disability Information System (DIS) কার্ড

আবেদনের সময়সীমা: ১৩ অক্টোবর ২০২৫ থেকে ৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত
আবেদনের স্থান: সারা দেশের সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার
ওয়েবসাইট: dss.bhata.gov.bd/online-application

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা কার্যক্রম) মোঃ মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্ত করতে উপজেলা সমাজসেবা কার্যালয় এবং স্থানীয় প্রশাসনকে যাচাই-বাছাই প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024