সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গোপীনাথপুরে চুরি যাওয়া অটোভ্যানের পরিবর্তে নতুন অটোভ্যান উপহার দিলেন ১৪০ জন মানবিক মানুষ

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৭.০২ পিএম
  • ৫৪৯ Time View
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এলাকার তরুণ ও প্রবীণরা।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এলাকার তরুণ ও প্রবীণরা।
695

মোঃ ছিরু মিয়া: জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | আজকের জাগরণ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে দেখা গেল এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত। এলাকার ১৪০ জন মানুষ মিলে এক চা বিক্রেতার উদ্যোগে চুরি যাওয়া অটোভ্যানের পরিবর্তে নতুন অটোভ্যান উপহার দিয়েছেন অসহায় এক শ্রমজীবী মানুষকে।

প্রায় দুই সপ্তাহ আগে জোহর নামাজ পড়তে গিয়ে গোপীনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ফারাজির (পিতা: আব্দুর জব্বার ফারাজি) অটোভ্যানটি রাস্তা থেকে চুরি হয়ে যায়। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে হতাশায় পড়ে যান তিনি।

এমন অবস্থায় তিন রাস্তার মোড়ে চা বিক্রেতা আনোয়ার শেখ বিষয়টি জানতে পেরে নিজ উদ্যোগে অর্থ সংগ্রহের উদ্যোগ নেন। খবরটি ছড়িয়ে পড়লে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও প্রবাসীরা এগিয়ে আসেন।
মানবিক সহায়তার এই উদ্যোগে মোট ১৪০ জন অংশগ্রহণ করেন। তাঁদের সহযোগিতায় ৭২ হাজার ৬০০ টাকায় একটি নতুন অটোভ্যান ক্রয় করা হয়।

রবিবার (১২ অক্টোবর) সকালে সমাজসেবক মোস্তাফিজুর রহমান সেলিম স্থানীয় যুব সমাজের সদস্যদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন অটোভ্যান ও চাবি তুলে দেন আব্দুল লতিফ ফারাজির হাতে।

এ সময় এলাকাবাসীরা বলেন,

“গোপীনাথপুর এমন একটি গ্রাম যেখানে কেউ বিপদে পড়লে সবাই মিলে পাশে দাঁড়ায়। এই ঐক্যই আমাদের মানবতার শক্তি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024