সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

শেখ হাসিনার জন্মদিন পালনকালে চার ছাত্রলীগ কর্মী আটক

  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯.২৬ পিএম
  • ১৭৭ Time View
শেখ হাসিনার জন্মদিন পালনকালে চার ছাত্রলীগ কর্মী আটক
শেখ হাসিনার জন্মদিন পালনকালে চার ছাত্রলীগ কর্মী আটক
132

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। পরে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাট্টাইধোবা গ্রাম থেকে তাদের আটক করা হয়।শেখ হাসিনার জন্মদিন পালনকালে চার ছাত্রলীগ কর্মী আটক

আটকরা হলেন—ভাট্টাইধোবা গ্রামের মো. হাসান মোল্লা (৩২), রাইতকান্দি পূর্বপাড়া গ্রামের মো. ইব্রাহিম মিয়া (২৩), ভাট্রইধোপা মধ্যপাড়া গ্রামের মো. সাফায়েতুল ইসলাম ওরফে আরমান (২৩) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মো. সাগর মৃধা (২৫)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। পরে আদালতে পাঠানো হলে তাদের আত্মীয়স্বজন থানা চত্বরে হট্টগোল সৃষ্টি করে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বাধাগ্রস্ত করতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে জনমনে ভীতি সৃষ্টি করেছিলেন ওই চারজন। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024