শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

আগাছা’: আত্মকেন্দ্রিক সমাজে অবহেলিত মানুষের গল্প

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১.৫৮ পিএম
  • ৫৮৬ Time View
শামীম-সামান্তার ‘আগাছা’
শামীম-সামান্তার ‘আগাছা’
614

প্লাস মিডিয়ার প্রযোজনায় এবং বর্ণনাথ’র পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘আগাছা’। সমাজে আত্মত্যাগী মানুষকে অবহেলার চোখে দেখার প্রবণতা নিয়েই নাটকটির গল্প সাজানো হয়েছে।

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারসামান্তা পারভেজ। সরল ও নিঃস্বার্থ চরিত্রে শামীম নিজের অভিনয়ের ভিন্নতর দিক তুলে ধরেছেন, অন্যদিকে সামান্তাও চমৎকার অভিনয়ে দর্শককে মুগ্ধ করেছেন।

কাহিনিতে দেখা যায়, মাসুদ (শামীম) সমাজ ও পরিবারে অমূল্য এক চরিত্র হলেও তাকে ‘আগাছা’ মনে করা হয়। দীর্ঘ সাত বছরের ভালোবাসাও তাকে প্রাপ্য সম্মান দেয় না। পরিবারেও নেই তার কোনো অস্তিত্ব। অথচ অন্যের জন্য নিজেকে উজাড় করে দিলেও প্রতিদান শুধু অবহেলা।

নাটকটি রচনা করেছেন নাট্যকার জায়েদ জুলহাস। সম্প্রতি এটি প্লাস মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024