শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

অস্কারে যাচ্ছে লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১.৫০ পিএম
  • ৬১৪ Time View
বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’
বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’
659

বাংলাদেশ থেকে এবারের অস্কারে যাচ্ছে লিসা গাজী নির্মিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে জমা পড়া পাঁচটি সিনেমার মধ্য থেকে এটি চূড়ান্ত করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি

শনিবার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন অস্কার কমিটির সদস্যরা, আবেদনকৃত সিনেমার প্রতিনিধিরা, সাংবাদিক ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

চলতি মাসের শুরুর দিকে ৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য আহ্বান জানায় বাংলাদেশ অস্কার কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। নির্ধারিত সময়ে জমা পড়ে পাঁচটি সিনেমা— ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’।

মনোনীত হওয়ার পর সিনেমাটির অন্যতম প্রযোজক আরিফুর রহমান বলেন, “আমার যে টিম, কাজের বাইরেও তাদের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। শুরু থেকেই আমি তাদের বিশ্বাস করেছি। আজকে যখন এই ঘোষণা দেওয়া হলো, তখন মনে হয়েছে বিশ্বাসের মর্যাদা রাখা হয়েছে।”

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। এটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভগুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড

আগে তথ্যচিত্র নির্মাণ করলেও লিসা গাজীর এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নিজের গল্প থেকে আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024