সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

বিশ্বনেতাদের অভূতপূর্ব সমর্থন পেলেন ড. ইউনূস

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১.৩২ পিএম
  • ২৬১ Time View
বিশ্বনেতাদের অভূতপূর্ব সমর্থন পেলেন ড. ইউনূস
বিশ্বনেতাদের অভূতপূর্ব সমর্থন পেলেন ড. ইউনূস
286

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সংগঠনগুলো। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শুক্রবার নিউইয়র্কে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সমর্থন ঘোষণা করা হয়।

লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে-ফ্রেইবার্গারার নেতৃত্বে বৈঠকে অংশ নেন স্লোভেনিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, মরিশাসসহ বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। এছাড়া ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল, জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি, কমনওয়েলথের সাবেক মহাসচিব, বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি ইসমাইল সেরাগেলদিনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

নেতারা বাংলাদেশের পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রূপান্তরে সহায়তার অঙ্গীকার করেন। রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের সভাপতি কেরি কেনেডি বাংলাদেশের মানবাধিকার অগ্রগতির প্রশংসা করেন। অন্যদিকে জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির নির্বাহী পরিচালক মেলানি ভেরভির ঘোষণা দেন, শিগগিরই প্রতিষ্ঠানটি বাংলাদেশের “জুলাই বিপ্লবকে” আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাবে।

ড. ইউনূস এই অভূতপূর্ব সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এটা পুরোপুরি অপ্রত্যাশিত। আপনাদের এভাবে একত্রিত হয়ে আমাদের প্রতি সমর্থন জানানো অবিশ্বাস্য।” তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশ যেন “রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পের মধ্যে ছিল”।

আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচন প্রসঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের আপনাদের দিকনির্দেশনা দরকার। আপনাদের পরামর্শ, সমর্থন ও নৈতিক শক্তি আমাদের জন্য অমূল্য হবে।”

বৈঠকে এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024