শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কটিয়াদীতে ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২.৫২ পিএম
  • ২৬২ Time View
কটিয়াদীতে ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক
কটিয়াদীতে ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক
351

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রিপন (৪৫) নামে একজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা।

আজ বুধবার কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিপন কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার আব্দুস সালামের ছেলে।

ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গচিহাটা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর (৭৫০) ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টিকিটের মূল্য ১ হাজার ২১৫ টাকা।

ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, “অভিযান পরিচালনা করে গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিটসহ রিপন (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। টিকিট কালোবাজারি রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026