সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ করলেন তিন গ্রামের মানুষ

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২.৪৩ পিএম
  • ৭৮৯ Time View
নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ করলেন তিন গ্রামের মানুষ
নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ করলেন তিন গ্রামের মানুষ
803

অনিক রায়, ফরিদপুর প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৫

 

দীর্ঘদিনের ভোগান্তি কাটাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মেহেরদিয়া, মজলিশপুর ও দফা উত্তরপাড়া গ্রামের মানুষ নিজেরাই এগিয়ে এসেছেন সড়ক নির্মাণে। নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে তারা তৈরি করেছেন একটি সংযোগ সড়ক, যা এক যুগ আগে নির্মিত সেতুর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।

 

২০০৩ সালে মেহেরদিয়া গ্রামে একটি সেতু নির্মাণ করা হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এতদিন সেটি অকার্যকর অবস্থায় পড়ে ছিল। ফলে প্রতিদিনের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো স্থানীয়দের।

 

অবশেষে তিন গ্রামের মানুষ মিলে প্রায় চার লাখ টাকা সংগ্রহ করে ও স্বেচ্ছাশ্রম দিয়ে নির্মাণ শুরু করেন সেই বহুপ্রতীক্ষিত সড়কের। গতকাল (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ ইট, বালু ও রড তুলছেন, কেউ কোদাল চালাচ্ছেন—সবার একটাই লক্ষ্য, গ্রামের মানুষদের জন্য একটি চলাচলযোগ্য রাস্তা তৈরি করা।

 

স্থানীয়রা জানান, বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন করেও কাজ হয়নি। তাই অবশেষে এলাকার যুবক, কৃষক, ছাত্র ও ব্যবসায়ীরা নিজেরাই উদ্যোগ নেন। কেউ দিয়েছেন অর্থ, কেউবা শ্রম দিয়ে সরাসরি কাজ করেছেন।

 

এক কলেজ শিক্ষার্থী বলেন,

 

> “অনেকবার অভিযোগ জানিয়েও কোনো ফল পাইনি। শেষে ভেবেছি, নিজেরাই যদি কিছু না করি, তাহলে দুর্ভোগ থেকেই যাবে। তাই সবাই মিলে টাকা তুলে রাস্তা বানানোর কাজ শুরু করি।”

 

 

 

এই মহতী উদ্যোগে অংশ নিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ—ছাত্র, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বেকার যুবকেরাও।

 

স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন,

 

> “আমাদের গ্রামের তরুণরা যেভাবে নিজেরাই উদ্যোগ নিয়ে সড়ক নির্মাণ করেছে, তা নিঃসন্দেহে অনুকরণীয়। আশা করি, সরকারিভাবেও ভবিষ্যতে সড়কটি টেকসইভাবে উন্নয়ন করা হবে।”

 

 

 

গ্রামবাসীর আশা—এই সড়ক চালু হলে সহজেই হাট-বাজার, স্কুল-কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024