বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলের টায়ারে কত বাতাস রাখা উচিত? সামনে-পেছনের সঠিক চাপ জানুন ডিসেম্বরে শুধু শীত আসবে, শেখ হাসিনা আসবেন না তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী অনলাইনে এনআইডি সংশোধনের খরচ কত? নিজের ফি হিসাব করবেন যেভাবে শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা ভোজ্যতেলের দাম আবারও বাড়াল সরকার, নতুন মূল্য ঘোষণা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নতুন Benda Dark Flag 600 Ultra EC: নিজে থেকেই নিচু হবে বাইক! ভারতে ‘বুলডোজার জাস্টিস’, মুসলিমদের বাড়িঘর ভাঙার অভিযোগ

সন্তানরা মা-বাবার সম্পত্তি নয়, মন্তব্য ভারতের সুপ্রিম কোর্টের

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩.৫১ পিএম
  • ২১ Time View
38

সন্তানরা মা-বাবার সম্পত্তি বা ইচ্ছামতো ব্যবহার করার কোনো বস্তু নয়। সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধে মা-বাবার আইনি অধিকারের চেয়ে সন্তানের কল্যাণই বেশি গুরুত্বপূর্ণ—এমন পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

বিবাহবিচ্ছেদ হওয়া এক দম্পতির দুই অপ্রাপ্তবয়স্ক ছেলের অভিভাবকত্ব নিয়ে করা আবেদনের শুনানিতে সোমবার এ মন্তব্য করেন বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি অপরেশ কুমার সিংয়ের বেঞ্চ। দুই ছেলের দায়িত্ব বাবার কাছে দেওয়ার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করে দেন তাঁরা।

আদালত বলেন, বাবা সন্তানের স্বাভাবিক অভিভাবক হতে পারেন। তবে এর অর্থ এই নয় যে, সব পরিস্থিতিতে সন্তানকে তাঁর কাছেই রাখতে হবে। সন্তানের নিজের মতামত এবং সামগ্রিক কল্যাণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

তামিলনাড়ুর মাদুরাইয়ের ওই দম্পতি ২০১৪ সালে আলাদা হয়ে যান। ২০১৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। তাঁদের সংসারে ১৬ ও ১৪ বছর বয়সী দুই ছেলে রয়েছে। ২০১৪ সাল থেকেই তারা মা ও নানা-নানির সঙ্গে বসবাস করে আসছে।

২০২৪ সালে পারিবারিক আদালতের একটি আদেশের পক্ষে রায় দেন মাদ্রাজ হাইকোর্ট। ওই আদেশে দুই ছেলের দায়িত্ব বাবার কাছে দেওয়ার নির্দেশ ছিল। পরে ছেলেদের মা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন। সর্বোচ্চ আদালত এর আগে ওই রায়ের কার্যকারিতা স্থগিত করেছিলেন। সোমবার চূড়ান্ত শুনানিতে তা বাতিল করে দেন। ফলে দুই ছেলে মায়ের কাছেই থাকবে।

শুনানির সময় সুপ্রিম কোর্ট মা-বাবার অনুপস্থিতিতে দুই ছেলের সঙ্গে কথা বলেন। তারা দুজনই বাবার পরিবর্তে মায়ের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করে। তাদের ভাষ্য, শৈশবের প্রথম দিকে প্রায় দুই বছর বাবার সঙ্গে থাকার পর থেকে তাঁর সঙ্গে মাত্র চার-পাঁচবার দেখা হয়েছে।

আদালত পর্যবেক্ষণে বলেন, দুই সন্তানই নিজেদের পছন্দ স্পষ্টভাবে প্রকাশ করার মতো যথেষ্ট পরিপক্ব। তাঁদের মা পেশায় বিক্রয়কর্মী। তিনি একাই সন্তানদের লালন-পালন ও পড়াশোনার দায়িত্ব পালন করে আসছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত সন্তানের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026