শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা গোপালগঞ্জে হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা কাশিয়ানীতে দোলা পরিবহনের বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত নিজেদের ভবিষ্যৎ গড়তে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে: এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, নিহত ১ মুকসুদপুরে মাদক বিক্রি বন্ধের দাবিতে মুকসুদপুর প্রেসক্লাব সভাপতির দ্বারস্থ স্থানীয়রা ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১.৪৫ পিএম
  • ৫২ Time View
সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
77

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের সদস্যদের নিয়ে সুন্দরবনে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর এ আনন্দ ভ্রমণে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেবেন।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রেসক্লাবের সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে।

মুকসুদপুর প্রেসক্লাব ১৯৮৬ সালের ৩১ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর দীর্ঘ ৪০ বছর অতিক্রম করে সংগঠনটি বর্তমানে ৪১তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে যারা প্রেসক্লাবের নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেকেই ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। প্রয়াত সাংবাদিক ও নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং জীবিত সাবেক নেতৃবৃন্দের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন প্রেসক্লাবের বর্তমান সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর প্রেসক্লাবের সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। এতে মো. ছিরু মিয়াকে সভাপতি এবং কাজী মো. ওহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে মুকসুদপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি নতুন কমিটির উদ্যোগে প্রেসক্লাবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মসূচিও অনুষ্ঠিত হচ্ছে।

এসব কার্যক্রম বাস্তবায়নে মুকসুদপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা রয়েছে বলে প্রেসক্লাব সূত্রে জানা গেছে।

আনন্দ ভ্রমণকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্ধারিত দিনে মুকসুদপুর থেকে যাত্রা করে মংলা ও সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের কথা রয়েছে।

মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আনন্দ ভ্রমণ সফল করতে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে আনন্দ ভ্রমণটি নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024