
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামসুল আরেফিন (মুক্তা)-এর পিতা মো. আলিমুজ্জামান মুন্সী (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর নামাজের জানাজা আগামীকাল শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় মুকসুদপুর কলেজ মোড়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা, তাঁর সহধর্মিণী জাতীয় প্রেসক্লাবের সদস্য, লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু ও অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ।
এ ছাড়া মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যরা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দান করেন—এই দোয়া করা হয়।