বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা কাশিয়ানীতে দোলা পরিবহনের বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত নিজেদের ভবিষ্যৎ গড়তে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে: এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, নিহত ১ মুকসুদপুরে মাদক বিক্রি বন্ধের দাবিতে মুকসুদপুর প্রেসক্লাব সভাপতির দ্বারস্থ স্থানীয়রা ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত

মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১.১৮ পিএম
  • ৪৮ Time View
68

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা–খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম বিশ্বাস উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে গোপালগঞ্জগামী একটি কন্টেইনারবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসের চাপায় পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024