শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা গোপালগঞ্জে হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা কাশিয়ানীতে দোলা পরিবহনের বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত নিজেদের ভবিষ্যৎ গড়তে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে: এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, নিহত ১ মুকসুদপুরে মাদক বিক্রি বন্ধের দাবিতে মুকসুদপুর প্রেসক্লাব সভাপতির দ্বারস্থ স্থানীয়রা ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১.২৯ পিএম
  • ৪৮ Time View
গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।
শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বান জেলা প্রশাসকের
58

গোপালগঞ্জ প্রতিনিধি:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়, গোপালগঞ্জ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গোপালগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চা গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে সচেতন ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

আয়োজিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রচনা, চিত্রাঙ্কন ও বিতর্কে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

পরে দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের করণীয়, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সচেতন নাগরিক হিসেবে শিক্ষার্থীদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধ শুধু কোনো একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির দায়িত্ব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় নতুন প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতার ভিত্তি শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের জীবনেও সততা ও নৈতিকতার চর্চা করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024