শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সিরাজগঞ্জে গ্যাস পাম্পে সিএনজিতে গ্যাস না পাওয়ায় চালকদের সড়ক অবরোধ

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১.০৮ পিএম
  • ১৯২ Time View
সিরাজগঞ্জে গ্যাস পাম্পে সিএনজিতে গ্যাস না পাওয়ায় চালকদের সড়ক অবরোধ
সিরাজগঞ্জে গ্যাস পাম্পে সিএনজিতে গ্যাস না পাওয়ায় চালকদের সড়ক অবরোধ
255

আহসান হাবীব মানিক: সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে গ্যাস পাম্পে সিএনজিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ চালকরা। এর ফলে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

​বুধবার (১২ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন এলাকায় অবস্থিত একটি সিএনজি গ্যাস পাম্পে এই ঘটনা ঘটে।

​চালকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও তারা গাড়িতে গ্যাস পাচ্ছেন না। যার কারণে তাদের দৈনন্দিন আয়-রোজগার ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

​অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা করেন।
​চালকদের স্পষ্ট দাবি, নিয়মিত ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এদিকে এই সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় যাত্রী ও সাধারণ পথচারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026