শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২.০৬ এএম
  • ১২১ Time View
সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী
সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী
184

নিজস্ব প্রতিবেদক:

সাংবিধানিক প্রক্রিয়ার নিয়মকানুন অক্ষরে অক্ষরে অনুসরণ করে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার (২৩ আগস্ট ২০২৬) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরপ্রধান এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এদিনই তিনি প্রথম মন্ত্রণালয়ে অফিস করেন।

ড. আবদুল মঈন খান বলেন, সংবিধানের বিধিবিধান এবং সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন নির্বাচন আয়োজন করা হবে, যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা এ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয়। ফলে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও জনবান্ধব হলে সরকারের সামগ্রিক কার্যক্রমও আরও সফল হবে।

মন্ত্রী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, অতীতের বৈষম্য দূর করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক সেবাকে অগ্রাধিকার দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।

প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কথাও তুলে ধরেন ড. আবদুল মঈন খান। তিনি জানান, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনের সর্বস্তরে জবাবদিহি প্রতিষ্ঠায় সরকার কাজ করবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, বিগত সময়ের মতো নির্বাচন বর্তমান সরকার করবে না; সাংবিধানিক নিয়ম অনুসরণ করেই নির্বাচন আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026