শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সরকারি সাবের মিয়া জসিম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২.৫৭ পিএম
  • ১৪৪ Time View
শিক্ষার মানোন্নয়নে সরকারি সাবের মিয়া জসিম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শিক্ষার মানোন্নয়নে সরকারি সাবের মিয়া জসিম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
196

সুমাইয়া নূর প্রভা: নিজস্ব প্রতিনিধ (মুকসুদপুর)

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আবদুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বসার টুলটু বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাইয়ুম মুন্সি এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সাবের মিয়া জসিম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মন্ডল।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের দায়িত্বশীল হলেই হবে না; শিক্ষার্থী ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার বিষয়ে খোঁজখবর রাখা এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের শিক্ষাজীবনকে আরও সুন্দর ও সফল করে তোলা সম্ভব।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ফলাফল আরও উন্নত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026