বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকার সহায়তা শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ আসামে বলেরোর ধাক্কায় স্কুটিতে থাকা মা ও মেয়ের মৃত্যু  কর্ণাটকের রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক: নিহত ৩ শ্রমিক, অসুস্থ কয়েকজন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত উপস্থাপক-অভিনেত্রী মৌসুমী মৌ, শঙ্কামুক্ত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দিনাজপুর জেলা বিএনপির বিজয় মিছিল ড. সাইদুর রহমান লস্কর একাডেমির চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের প্রস্তুতি পরিদর্শনে ইউএনও মাহমুদ আশিক কবির বিরোধের জেরে নৃশংস হত্যার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩.১৫ পিএম
  • ৩৩ Time View
46

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে ওই দুই যুবক রাতে ঘর থেকে বের হয়ে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। পরে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সতর্কবার্তা: রেললাইন কখনোই ঘুমানো, বসা বা হাঁটার নিরাপদ স্থান নয়। সামান্য অসতর্কতায় ঘটে যেতে পারে এমন মর্মান্তিক দুর্ঘটনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024