শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মুকসুদপুরে সংবাদ সম্মেলনে ৪ নং খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পাঁচ নেতার পদত্যাগ ঘোষণা

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২.৫৭ পিএম
  • ২৩৭ Time View
320

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৪ নং খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পাঁচ নেতা আজ বুধবার (০৫ আগস্ট ২০২৬) সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সকল দলীয় সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পদত্যাগকারীরা হলেন— হারাধন বিশ্বাস (সদস্য, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ), শ্যামল বিশ্বাস (সাংগঠনিক সম্পাদক, ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ), গফফার লস্কর (ধর্ম বিষয়ক সম্পাদক, ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগ), মোতালেব লস্কর (সদস্য, ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগ) এবং শেখ মিটুল (সদস্য, ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগ)।

সংবাদ সম্মেলনে নেতারা তাদের স্বাক্ষরিত লিখিত পদত্যাগপত্র সাংবাদিকদের সামনে পাঠ করে শোনান। পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, “ব্যক্তিগত ও পারিবারিক কারণবশত আমরা আওয়ামী লীগের সকল দলীয় সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।”

পদত্যাগকারী নেতারা বলেন, দলীয় সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ালেও এলাকার মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ব পালনে কোনো পরিবর্তন আসবে না। ভবিষ্যতেও শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা জানান, তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত এবং ব্যক্তিগত ও পারিবারিক কারণেই নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026