শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মুকসুদপুরে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সেলিমুজ্জামান

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০.২২ পিএম
  • ১১৫ Time View
মুকসুদপুরে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সেলিমুজ্জামান
মুকসুদপুরে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সেলিমুজ্জামান
173

সুমাইয়া নূর প্রভা: নিজস্ব প্রতিনিনি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার বহুগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুষার বিশ্বাসের বসতবাড়ির দুটি ঘর পুড়ে যায়। এতে পরিবারটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে এমপি সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় এমপির পক্ষ থেকে পরিবারের সদস্যদের হাতে ১০ কেজি আটা, ১০ কেজি চিড়া, ১০ কেজি মুড়ি ও গুড় এবং নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল মোল্যা, হাফিজুর রহমান, আশরাফ আলী, বিএনপি নেতা ও বহুগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আশিষ মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026