বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক সহ পাঁচজনকে পুশইন শিক্ষার মানোন্নয়নে সরকারি সাবের মিয়া জসিম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ মধ্যপ্রদেশে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৮ শ্রমিক মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, মাটিতে পুঁতে ধ্বংস র‍্যাব বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন আসামে ধর্ষণ কান্ডে অভিযুক্ত নাসিরুল শেখ পুলিশের গুলিতে আহত  মুকসুদপুরে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে দুই ঘর পুড়ে ছাই মুকসুদপুরের ১৬ ইউনিয়নে ইউপি নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

মধ্যপ্রদেশে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৮ শ্রমিক

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮.১৪ পিএম
  • ৯ Time View
মধ্যপ্রদেশে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৮ শ্রমিক
মধ্যপ্রদেশে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৮ শ্রমিক
13

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের মধ্যপ্রদেশের জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৮ জন শ্রমিকের মৃত্যু। আহত হয়েছেন অন্তত ৩২ জন। সোমবার (১৭ আগস্ট ) গভীর রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় ভিন্ড- গোয়ালিয়র জাতীয় সড়কে। জানা গেছে, দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয়েছে ওই ৮ শ্রমিকের। সূত্রের খবর, লখিমপুর খেরি এলাকার বাসিন্দা ওই শ্রমিকরা গোয়ালিয়রে চাষের কাজ করতে গিয়েছিলেন।

কাজ সেরে তাঁরা একটি গাড়ি করে গোয়ালিয়র থেকে উত্তরপ্রদেশে নিজেদের বাড়িতে ফিরছিলেন। সেই সময়েই জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, রাতে রাস্তার ধারে এক পাল গবাদি পশু বসেছিল। দ্রুত গতিতে যাওয়ার সময় ওই গবাদি পশুর পালটি বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান শ্রমিকদের গাড়ির চালক। আরও কিছুটা এগিয়ে গিয়ে উল্টো দিক থেকে ছুটে আসা একটি ট্রাকে ধাক্কা মারে গাড়িটিকে। দুর্ঘটনার তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫জনের। বাকিদের উদ্ধার করে গুরুতর আহত  অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় আরও ৩ জনের। এই ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন পুলিশ। পুলিশ আধিকারিক রাম নরেশ যাদব জানিয়েছেন, স্থানীয়দের সহায়তায় মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে গোহাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতদের নাম পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024