শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিরোধের জেরে নৃশংস হত্যার অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২.৫৩ পিএম
  • ২৪৬ Time View
বিরোধের জেরে নৃশংস হত্যার অভিযোগ
বিরোধের জেরে নৃশংস হত্যার অভিযোগ
306

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার কালাইন থানার ভাটগ্রামে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে এক যুবকের হাতে নিজের মাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত জরিনা বেগম (৬৫)-কে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত তাঁর ছেলে আলতাই (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়িঘর বিক্রির জন্য মায়ের ওপর মানসিক চাপ সৃষ্টি করে আসছিল আলতাই।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর প্রায় ২টার দিকে পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে নিজ ঘরের ভেতরে জরিনা বেগমের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দেয় সে। ঘটনাস্থলেই জরিনা বেগমের মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন। এ সময় আলতাই আরও এক নারী, আলিমুন নেসার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে কালাইন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026