মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে বিশ্ব বসতি দিবস এর বর্ণ্যাঢ্য র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গোপালগঞ্জে র‍্যালি ও মতবিনিময় সভা দিনাজপুরে শিশু অধিকার দিবসে সচেতনতামূলক র‍্যালি কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গাছে গাছে ১০ বছরের মুগ্ধের বার্তা, সচেতনতার মুগ্ধতা ছড়াচ্ছে ফুলবাড়ীতে মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, স্বামী আটক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ মুকসুদপুর কলেজ মোড় থেকে মা ও শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

দিল্লিতে জ্বালানি ভরার সময় সিএনজি সিলিন্ডারে বিস্ফোরণ, মৃত ৩

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬.৪৯ এএম
  • ১৬৫ Time View
দিল্লিতে জ্বালানি ভরার সময় সিএনজি সিলিন্ডারে বিস্ফোরণ, মৃত ৩
দিল্লিতে জ্বালানি ভরার সময় সিএনজি সিলিন্ডারে বিস্ফোরণ, মৃত ৩
226

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার (১৯ আগস্ট ) ফুয়েল স্টেশনে গ্যাস ভরতে সময় একটি ট্রাকের সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আরও ৩ জন গুরুতর আহত। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা প্রশাসনের। দিল্লি পুলিশ সূত্রে প্রকাশ, তিকরি কালান মেট্রো স্টেশনের কাছে সিএনজি পাম্পে এই দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক সিএনজি সিলিন্ডার ভরাতে এসেছিল পাম্পটিতে। নির্বিঘ্নে জ্বালানি ভরার কাজ শুরু হয়েছিল। এরপর আচমকা ভয়ংকর বিস্ফোরণ ঘটে। বাবা হরিদাস কলোনি এলাকার বাসিন্দা মনীশ (২৫) নামের এক যুবক গ্যাস ভরছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। বাকি ২ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। দমকল কর্মী জানান, বিকালে ফোন আসে। ৬টি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিস্ফোরণের সময় আশেপাশে ৬ জন ছিলেন। তাঁরা আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিকট শব্দে দুর্ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024