শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জুলাইজুড়ে কালাই থানার মাদকবিরোধী অভিযান: ৩২ জন গ্রেপ্তার, ১১ মাদক কারবারির বিরুদ্ধে ১০ মামলা

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১.৪৪ পিএম
  • ১৮৫ Time View
235

নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ 

জয়পুরহাটের কালাই থানা পুলিশ ২০২৬ সালের জুলাই মাসজুড়ে পরিচালিত ধারাবাহিক মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ৩২ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ১১ জনকে মাদক কারবারি হিসেবে শনাক্ত করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক জানান, গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের কাছ থেকে আলামত হিসেবে মোট ২২৩ পিস ট্রাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে আটক হওয়া বাকি ২১ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অন্যান্য আইনানুগ শাস্তি প্রদান করা হয়েছে।

ওসি রফিক বলেন, “মাদক নির্মূলে কালাই থানা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” তিনি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করারও আহ্বান জানান।

পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধ এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026