শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকার সহায়তা

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১.৫৯ পিএম
  • ১১৪ Time View
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকার সহায়তা
172

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), গোপালগঞ্জের উদ্যোগে এ চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত গোপালগঞ্জে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪টি পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনুকূলে মোট ৩ কোটি ৪৬ লাখ টাকা আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয়।

চেক হস্তান্তরের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারের মানবিক সহায়তার কার্যক্রম আরও জোরদার হলো বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026