শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আসামের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার এক দার্জি 

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১.০৫ পিএম
  • ১৬১ Time View
আসামের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার এক দার্জি 
আসামের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার এক দার্জি 
228

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের আসামরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মরিগাঁওয়ের একব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয়েছে আরও ৩ জনকে। ধৃতের নাম আব্দুল মোতালেব। পেশায় তিনি একজন দার্জি। অভিযোগ, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীর বত্তৃতার লাইভ স্ট্রিমিং চলাকালীন সেই সম্প্রচারে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ওই বিষয়টি পুলিশের সাইবার শাখার নজরে আসে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে ফোন থেকে এই হুমকি দেওয়া হয়েছে, সেটি মরিগাঁওয়ের আব্দুল মোতালেব নামে একব্যক্তির নামে নথিভুক্ত। তারপরেই পদক্ষেপ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গুয়াহাটির খানাপাড়ায় মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা করছিলেন। সেই কর্মসূচির লাইভ স্ট্রিমিং হচ্ছিল। অভিযোগ, সেই সময় আব্দুল মোতালেব মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেন। তাঁকে যদি কেউ ১ কোটি টাকা দেন। তিনি এ কাজ করতে রাজি আছেন বলেও সমাজমাধ্যমে লেখেন অভিযুক্ত। এই ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্তের বাবা, ভাই এবং একজনকে আটক করা হয়েছে। তদন্তকারী সূত্রে প্রকাশ, যে অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয়েছিল সেটি আব্দুল নিজে পরিচালনা করছিলেন, নাকি অন্য কেউ তা খতিয়ে দেখা হচ্ছে। আব্দুলকে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। এছাড়াও অভিযুক্তের ডিজিটাল তথ্য ও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026