শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২.১০ এএম
  • ২০১ Time View
334

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন—নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং একই উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের একটি লাইনের মেরামতকাজ চলছিল। এ সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না করেই দুই শ্রমিক খুঁটিতে উঠে কাজ শুরু করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কাজ চলাকালীন হঠাৎ তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কাজ পরিচালনা করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। শ্রমিকদের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মোঃ আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
তাং:-০৫/০৭/২০২৬ ইং
মোবাইল:- ০১৭১১৪১৮৩১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026