বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণাটকে ভূমিধসে পাঁচিল চাপা পড়ে নিহত ৩, জীবিত উদ্ধার ৩ কুলাউড়ার কালিটি চা বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নীলফামারীতে এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক সম্পন্ন ৪০ বছরের শিক্ষকতা জীবনের ইতি, ভাটেরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হামিদ খানকে সংবর্ধনা ডিমলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত দিনাজপুরে ৪ হাজার ২৫০ কৃষকের হাতে কৃষি প্রণোদনা দিল্লি – মুম্বই এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে অগ্নিকান্ড, মৃত ৭ আহত কমপক্ষে ২২ মুকসুদপুরের গোপ্তরগাতী গ্রামে যুব সমাজের উদ্যোগে বিশাল মাদকবিরোধী সভা ত্রিপুরায় ২ সন্তানকে পিটিয়ে হত্যা করল মদ্যপ বাবা, অভিযুক্ত গ্রেফতার 

দিল্লি – মুম্বই এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে অগ্নিকান্ড, মৃত ৭ আহত কমপক্ষে ২২

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০.৩৩ পিএম
  • ৩ Time View
দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৭, আহত অন্তত ২২
দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৭, আহত অন্তত ২২
5

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে রাজস্থানের দৌসা জেলার কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত প্রায় ২টা ৩০ মিনিটে উত্তরাখণ্ডের হৃষীকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী একটি দূরপাল্লার এসি স্লিপার বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পরপরই বাস ও ট্রেলার উভয়টিতেই আগুন ধরে যায়।

বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক যাত্রী আটকা পড়েন। আপার বার্থে ঘুমিয়ে থাকা ৫ জন যাত্রী আগুনে দগ্ধ হয়ে মারা যান। এছাড়া মাথায় গুরুতর আঘাত পেয়ে আরও ২ জনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসের ভেতর থেকে যাত্রীদের আর্তচিৎকার শোনা যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং অনেক যাত্রীকে বাইরে বের করে আনতে সক্ষম হন। পরে খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান পরিচালনা করে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশের আশঙ্কা, গুরুতর আহতদের অবস্থা বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয়দের দাবি, বাসের পেছনের অংশে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট বহন করা হচ্ছিল। এ কারণে সংঘর্ষের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এবং ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024