শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দিনাজপুরে বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে মামলা

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১.৩৩ পিএম
  • ১৩০ Time View
197

মাসুদুর রহমান – দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর শহরের লালবাগ (ক্লাব মোড়) এলাকায় পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী আশরাফুল ইসলাম (৫৮) এজাহারে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি ভোগদখল করে আসছেন। ওই সম্পত্তির পাশ দিয়ে চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। এ বিষয়ে পূর্বে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধভাবে অভিযোগকারীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা বাড়ির পানির পাইপ, স্যানিটারি লাইন, জানালার থাই গ্লাস, গ্রিল, ফুলের টব এবং ছাদ বাগানের বিভিন্ন ফলজ গাছ ভাঙচুর করে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীদের বাধা দিতে গেলে অভিযোগকারীর ভাতিজা মামুনকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। তাকে রক্ষা করতে গেলে অভিযোগকারীর ভাবী সামিনাকেও মারধর করা হয়। এ ছাড়া তার শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার আগে অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাদীর দাবি, হামলা ও ভাঙচুরে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এ প্রতিবেদনে বর্ণিত অভিযোগগুলো মামলার এজাহারভিত্তিক। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026