সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান কলাপাড়ায়

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১.১৭ পিএম
  • ১৩০ Time View
202

জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী):

 

পারিবারিক সহিংসতা, অনলাইন জুয়া, কিশোর গ্যাং সংস্কৃতি ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পটুয়াখালীর কলাপাড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, কলাপাড়ার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আবু ইউসুফ। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

বক্তারা বলেন, পারিবারিক সহিংসতা, অনলাইন জুয়া, কিশোর গ্যাং সংস্কৃতি ও মাদকাসক্তি সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ চর্চার কোনো বিকল্প নেই। তিনি মাদক, অনলাইন জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা ছাড়া এসব অপরাধ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়। তিনি অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে সুস্থ ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024