সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা বালা মিয়ার দলীয় পদ থেকে পদত্যাগ

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭.৩৯ পিএম
  • ১৯৭ Time View
249

নিজস্ব প্রতিনিধি: মুকসুদপুর (গোপালগঞ্জ) : 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো. বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কাশালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে তিনি লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আজ থেকে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আর কোনো ধরনের সম্পৃক্ত থাকবেন না।
লিখিত বক্তব্যে বালা মিয়া বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি সবসময় সচেতন থাকবেন।

রাজনৈতিক কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে বালা মিয়া তাঁর পদত্যাগের প্রধান কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথাই উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024