শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মুকসুদপুরের ৪নং খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯.১৫ পিএম
  • ৩২৮ Time View
448

নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৪নং খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ কমিটি আজ ২৬ জুন ২০২৬ তারিখ, শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গঠন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি ৪নং খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম মুন্সী।

উক্ত সভায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ৪নং খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠিত এই কমিটি পরবর্তীতে অনুমোদনের জন্য মুকসুদপুর উপজেলা বিএনপিতে প্রেরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত আহ্বায়ক মোঃ সাহিদুল ইসলাম মুন্সী, সদস্য সচিব হাবিবুল্লাহ মুন্সী (লিটু), ৪নং খান্দারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইমারত শেখ, সাইফুল ইসলাম আসলাম মুন্সী (সাবেক সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, গোপালগঞ্জ জেলা বিএনপি; সাবেক আহ্বায়ক, মুকসুদপুর ডিগ্রী কলেজ ও থানা ছাত্রদল; প্রতিষ্ঠাতা ও সভাপতি, পাছড়া আসলাম মুন্সী দাখিল মাদরাসা), আসলাম মুন্সী, মোঃ ইনামুল মল্লিক, সাবেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মল্লিক, সাবেক ইউপি সদস্য মোঃ কাবুল শেখ, সাবেক ইউনিয়ন ছাত্রদল নেতা লিংকন কাজী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দলীয় স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করে জনগণের আস্থা অর্জন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026