শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ফরিদপুরে ইউসিবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ‘এজেন্ট মিট–২০২৬’ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬.০১ পিএম
  • ২১৫ Time View
314

নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির এজেন্ট ব্যাংকিং বিভাগের উদ্যোগে ফরিদপুরের বদরপুরে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী ‘এজেন্ট মিট–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান, রিজিওনাল ম্যানেজার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মইনুল ইসলাম খান, এফভিপি (FVP)। বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাজমুস সাদাত, এফএভিপি (FAVP) এবং হেড অব বিজনেস। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ লিয়াকত আলী খান, ইও (জোনাল ম্যানেজার), এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং সুস্ময় দেবনাথ, সিনিয়র অফিসার ও কো-অর্ডিনেটর, এজেন্ট ব্যাংকিং ডিভিশন।

এ সময় ফরিদপুর ডিভিশনের সকল শাখা ব্যবস্থাপক, এজেন্ট মালিক এবং এজেন্ট ব্যাংকিংয়ের রিলেশনশিপ অফিসার (RO) উপস্থিত ছিলেন।

সভায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের অগ্রগতি, অর্জন, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সেবার মানোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নতুন গ্রাহক সংযুক্তকরণ, আমানত বৃদ্ধি, রেমিট্যান্স সংগ্রহ, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এজেন্টদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে ফরিদপুর অঞ্চলের বিভিন্ন এজেন্টদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্স অর্জনকারী এজেন্ট ও রিলেশনশিপ অফিসারদের (RO) মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের অংশ হিসেবে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এজেন্ট মালিক, রিলেশনশিপ অফিসার এবং ব্যাংকের কর্মকর্তারা খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের মাঝে ইউসিবি ব্যাংকের পক্ষ থেকে সৌজন্য উপহার হিসেবে টি-শার্ট বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত ‘এজেন্ট মিট–২০২৬’-এ অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও গ্রাহকবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026