শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, এলাকায় শোক

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯.৪৫ পিএম
  • ২৫৯ Time View
329

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামে শুক্রবার (২৬ জুন) দুপুরে নন্দিতা রায় (১৫) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের নিমাই রায়ের মেয়ে এবং ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নন্দিতা কান্দি মিশন স্কুলে প্রাইভেট পড়তে গিয়েছিল। পরে বাড়ি ফিরে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। একপর্যায়ে কোনো উত্তর না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ভিড় করেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।
ঘটনাটি নিয়ে এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026